Colosseum rome


                       কলোসিয়াম,রোম





কলোসিয়াম (colosseum) ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ।  এর আদি নাম ছিল "ফ্ল্যাভিয়ান নাট্যশালা"। ৫০ হাজার এর আধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই মঞ্চ  সাধারণত  গ্ল্যাডিয়েটরদের  প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশে  কোন প্রদর্শনীর  জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে।এটির বহির্তোরণের এক-তৃতীয়াংশের বেশি এখনও টিকে আছে। 


রোমান সম্রাট ভেসপাসিয়ানের  আমলে কলোসিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল ৭০ থেকে ৭২  খ্রিস্টাব্দের মাঝে কোন  এক সময়। এটির নির্মাণকাজ শেষ হয়েছিল ৮০ খ্রিস্টাব্দে তারই সুযোগ্য পুত্র সম্রাট তিতুসের রাজত্বকালে। কলোসিয়াম উপবৃত্তাকার কাঠামোটি ১৮৯ মিটার দৈর্ঘ্য এবং ১৫৬ মিটার চওড়া। বাইরের দেয়ালের উচ্চতা  প্রায় ৪৮ মিটার। ষষ্ঠ শতকের প্রাক্কালে সংঘটিত ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুননির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়।


প্রাচীন রোমান সাম্রাজ্যের গোলাকৃতি ও বহুতল অ্যাম্ফিথিয়েটার  হিসেবে বৃহত্তম স্থাপনের নামে নানা খেলাধুলা ব্যবহার করা হতো।


বর্তমানে কলোসিয়াম  অন্যতম আকর্ষণীয়  দর্শনীয় স্থান। প্রতি বছর সারা বিশ্বের  লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে ইতালির রোম শহরে ছুটে আসেন। বিশ্বের ৭টি অবাক বিস্ময়ের একটি এই কলোসিয়াম। 



একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ